মেহেরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

- Advertisements -

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মেহেরপুরের পুরাতন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আরাফ হোসেন (১৪) ও হোসাইন (১৪)। আরাফ হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের পশ্চিমপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে এবং হোসাইন একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

আহত দুজন হলেন- মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের শ্রী রঞ্জিত কুমার পাত্রের ছেলে শ্রী ইন্দ্রজিৎ পাত্র (৩৫) ও তার ভাই শ্রী সাজু পাত্র (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফ ও হোসাইন একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইন্দ্রজিৎ ও সাজু পাত্রের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরাফকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হোসাইনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মোটরসাইকেল জব্দ করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/83v4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন