বলিউড ও দক্ষিণী সিনেমা নিয়ে বিতর্ক চরমে, যা বললেন অমিতাভ

- Advertisements -

গেল কয়েক বছর ধরে দক্ষিণী সিনেমার একটি বড় বিপ্লব দেখা গেছে। কয়েক বছরের বিচারে বলা যায়- দক্ষিণী সিনেমার গল্প, ব্যবসাসহ দর্শকপ্রিয়তাও ছিল হিন্দি সিনেমার চেয়ে বেশি। গেল কয়েক বছরে অস্কারের মত বড় পুরস্কারও অর্জন করেছে দক্ষিণী সিনেমা। হিন্দি বনাম দক্ষিণী সিনেমার বিতর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা মত প্রকাশ্যে এসেছে।

এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য পরিষ্কার করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। গেল শনিবার পুণের একটি বিশ্ববিদ্যালয় আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অমিতাভ। সঙ্গে ছিলেন স্ত্রী জয়া বচ্চনও। সেখানেই সিনেমা জগত নিয়ে একাধিক কথা বলেন তিনি।

Advertisements

বলিউডের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে এখন বেশি ভালো সিনেমা তৈরি হচ্ছে, তা সম্পূর্ণ রূপে মানতে নারাজ অমিতাভ। তার যুক্তি, ‘আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে খুব ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, হিন্দি ছবির গল্পকেই ওরা নতুন মোড়কে হাজির করছেন।’

Advertisements

কথাপ্রসঙ্গেই অভিনেতা জানান, ‘তার সুপারহিট “দিওয়ার”, “শোলে” বা “শক্তি” ছবি বহু দক্ষিণী ছবি তৈরির নেপথ্যে অনুপ্রেরণার কাজ করেছে। বর্তমানে মালায়লাম এবং তামিল ইন্ডাস্ট্রিতে মৌলিক সিনেমার যে গুণগত মান সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু তার মানে কোনো নির্দিষ্ট একটি অঞ্চলের দিকে আঙুল তুলে ওরা ভালো করছে আর আমরা পারছি না, সেটা বলা ঠিক নয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8aat
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন