জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার জরুরি সভা

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ২২ শে অক্টোবর ২০২৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক আমান হাসান, দপ্তর সম্পাদক এনাম, ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন, জাকারিয়া আহমদ, অসীম কর প্রমুখ।

এসময় ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে উদযাপন কমিটি (আংশিক) গঠন করা হয়েছে এবং অতি দ্রুত পূর্ণাঙ্গ উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্তসহ বিবিধ বিষয়াদি নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8gvl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন