সেমাই কোট করা বিফ ডোনাট

- Advertisements -

সেমাই দিয়ে কত মিষ্টান্নই তো খেলেন। এবার লম্বা সেমাই দিয়ে কোট করে বিফ ডোনাট বানিয়ে নিন। ইফতারের টেবিলে ভিন্ন স্বাদের এ পদ দেখে পরিবারের সবাই খুশি হবে বৈকি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা আজহার

Advertisements

উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, বুটের ডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, কাবাব চিনি গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স এক চা চামচ, ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি আধা কাপ, লবণ স্বাদমতো, তেল দুই কাপ, লম্বা সেমাই গুঁড়া দুই কাপ, ডিম দুটি।

প্রস্তুত প্রণালি: প্রথমে কিমা ডাল-লবণ, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা, ধনিয়া জিরা, গরম মসলা গুঁড়া দিয়ে সেদ্ধ করে বেটে নিন। এবার ডিম, সেমাই ও তেল বাদে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিন। গোল গোল চ্যাপ্টা করে মাঝখানে ডোনাটের মতো আকার করে কেটে নিন। সব বিফ ডোনাট বানানোর পর ডিম ফেটিয়ে নিন। ডিমে ডুবিয়ে সেমাই গুঁড়ায় গড়িয়ে বানান বিফ ডোনাট। কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে সোনালি রং করে ভেজে উঠিয়ে নিন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8kil
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন