প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
বিশেষ করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণশৈলী দর্শকদের নজর কেড়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ‘বনলতা সেন’ শুধু একটি প্রেমের গল্প নয়; এতে উঠে আসবে মানুষের অন্তর্গত নিঃসঙ্গতা, স্মৃতি, সম্পর্কের টানাপোড়েন এবং সময়ের ভেতরে হারিয়ে যাওয়া অনুভূতির গল্প। আর সেই আবহেরই প্রথম আভাস মিলেছে ‘কোথাও কেউ নেই’ গানটিতে।
এর আগে সিনেমাটির বিভিন্ন পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার প্রথম গান প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ আরও কয়েকগুণ বেড়ে গেছে। অনেকেই মনে করছেন, ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘বনলতা সেন’ হতে পারে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তিনি। গল্প, সংগীত ও দৃশ্যায়নের সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দিতে চায় পুরো টিম। আর সেই যাত্রার প্রথম ধাপ হিসেবেই প্রকাশ করা হয়েছে ‘এখানে কেউ নেই’।
সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বনলতা সেন’।
