English

19 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
- Advertisement -

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: দুই ভাই রিমান্ডে

- Advertisements -

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা মামলায় দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, দুই ভাই সজীব ব্যাপারী ও  মো. রাজিব ব্যাপারী।

এ দিন তাদের আদালতে হাজির করা হয়। পরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/95rd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন