হেফাজতের সাবেক নেতা আজহারুল রিমান্ডে

- Advertisements -

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন দেবব্রত বিশ্বাস।

Advertisements

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী মো. পারভেজ, আল-মাহমুদ খানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ডিবির একটি দল গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9ce6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন