পদ্মা সেতুর নাটবল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

- Advertisements -

পদ্মা সেতুর রেলিং থেকে নাটবল্টু খুলে টিকটক করা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিতের আদেশ দেন।

Advertisements

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বায়েজিদ তালহাকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Advertisements

উল্লেখ্য, গত ২৭ জুন পদ্মা সেতুর নাটবল্টু খুলে নেওয়ায় বাইজিদকে রাজধানী থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে বাইজিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9oq6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন