সিরাজগঞ্জে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

- Advertisements -

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮০০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। আটক শ্রী কমলেশ মুরারি (৩৮) ওই গ্রামের শ্রী হরিপদ মুরারির ছেলে।

Advertisements

সলঙ্গা থানার ওসি আলী আসলাম বলেন, দেশীয় চোলাই মদ তৈরির পর নিজ বাড়িতে বোতল ও পাতিলে মজুত করে রেখেছিলেন কমলেশ মুরারি। আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযানকালে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9ozl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন