হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি?

- Advertisements -

‘সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না। ’ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এমন বার্তা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা শ্রুতি হাসান।

শুধু তাই নয় ভক্তদের সাবধান করে কমল হাসান কন্যা আরও বলেন, তার প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিংক পাঠানো হলে অনুরাগীরা যেন সেটি কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন।

Advertisements

মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে শ্রুতি লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে।

শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষবার পোস্ট করেন সোমবার। সেখানে তিনি লিখেছিলেন, আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি? এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়।

সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিওতে একটি ধামাকা পারফর্ম্যানসের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন শ্রুতি। সিনেমার পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে অডিও প্রকাশনার সময় মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও।

Advertisements

সামনে লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমায় দেখা মিলবে শ্রুতিকে। এই সিনেমায় শ্রুতি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনার মতো তারকারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9vrr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন