তোয়ালে যত ঘন ঘন কাচা হোক না কেন, দু-এক দিনের মধ্যেই ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এটি থেকে এত দুর্গন্ধ বের হয় যে নাকের কাছে নেওয়া যায় না। কিন্তু তোয়ালে এত ঘন ঘন নোংরা হয় কেন? জেনে নিন আসল কারণ।
বিশেষজ্ঞদের মতে, ব্যাকটেরিয়া ও ছত্রাকের বেড়ে ওঠার জন্য আদর্শ জায়গা তোয়ালে।
বিশেষজ্ঞদের মতে, প্রতি তিন-চার বার ব্যবহারের পরই তোয়ালে কেচে নেওয়া উচিত। খুব বেশি হলে, দু-তিন দিনই না কেচে ব্যবহার করতে পারেন। তোয়ালে কাচার পরও ভালো করে নিংড়ে নিন, যাতে সব পানি বের হয়ে যায়। টান টান করে মেলে দিন। তোয়ালের ওপর যেন রোদ পড়ে, হাওয়া বাতাস লাগে যেন। অন্যথায় ড্রায়ারেও শুকিয়ে নিতে পারেন।
