বৃহস্পতি তুঙ্গে ইধিকার

- Advertisements -

নাসিম রুমি: ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ এক ছবিই যেন তার ভাগ্য বদলে দেয়। যার দরুন কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে কাজের সুযোগ আসে। ক’দিন আগেই দেব-ইধিকার ‘খাদান’ মুক্তি পেয়েছে।

শুধু তাই নয়, ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। দর্শকপ্রিয়তায় ভাসছেন দেব ও ইধিকা জুটি। ছবির ‘কিশোরী’ গানটি প্রকাশের পর পরই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয় এর নাচের স্টেপ। সব মিলিয়ে ইধিকার বৃহস্পতি যেন এখন তুঙ্গে।

Advertisements

এখানেই শেষ নয়, ইধিকা আরও এক চমক নিয়ে সামনে হাজির হতে চলেছেন। এবারো ফের শাকিবের সঙ্গে। একসঙ্গে এরইমধ্যে নতুন ছবিতে কাজ করে ফেলেছেন তারা। ছবির নাম ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবিটির শুটিং হয়েছে মুম্বই।

Advertisements

ঈদের সবচেয়ে আকাক্সিক্ষত ছবিও এটি। ‘বরবাদ’ অ্যাকশনধর্মী ছবি। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন ইধিকা। বলা হচ্ছে, এটি শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি। এরইমধ্যে প্রথম লটের শুট শেষ হয়ে দ্বিতীয় লটের কাজ চলছে জোরেশোরে। তাতে অংশ নিচ্ছেন ইধিকাও। প্রথম দুই ছবিই সুপারহিট, এবার ইধিকার তৃতীয় ছবি নিয়েও প্রত্যাশার পারদ চরমে। সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে সুসময় এখন পার করছেন এ অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a6r4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন