English

33 C
Dhaka
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
- Advertisement -

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১০

- Advertisements -

রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) ভোরে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন—রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা আক্তার (১৯) এবং আরেকজন রুবেল (৩৫)।

দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, ভবনের দ্বিতীয় তলার বাসাটিতে রুবেল ও সোনিয়া দম্পতি থাকেন। রুবেল মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী দুবাই প্রবাসী; তিনি কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

সাজেদ মাতব্বর আরও জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি নিজে একই ভবনের চতুর্থ তলায় থাকেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, যাদের শরীর দগ্ধের পরিমাণ বেশি তাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে তাদেরও আইসিইউতে নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a7k3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন