ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisements -
দিনাজপুর জেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পরবর্তী সময়ে অপর দুই আরোহীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

Advertisements

তিনি জানান, আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।

Advertisements

ওসি আরো জানান, ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/16lv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন