সিলেটে ফের ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

- Advertisements -

মাত্র ৪ দিন আগেই সিলেটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সারা দেশের সাথে ২৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। এবার ফের সিলেটের কুলাউড়াস্থ ভাটেরা এলাকায় এলাকায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টা ৫৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুনাসের মো. রাসেল।
তিনি জানান, বুধবার বিকেল ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ভাটেরা রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n94q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন