কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

- Advertisements -

কুমিল্লা সদর দক্ষিণে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত তিনজনই দিনমজুর বলে জানা গেছে।

Advertisements

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরেজ এলকায় উল্টোপথে আশা দিনমজুরদের বহনকারী একটি অটোরিকশাকে শাহআলী সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকায় চালকসহ ৫ জনের মধ্যে তিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন দুজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার থানায় নিয়ে যায় এবং আহত দুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Advertisements

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘নিহত তিনজনই দিনমজুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তারা উল্টোপথে রতনপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজের সন্ধ্যানে রতনপুর বাজারে যাচ্ছিলেন। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lti2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন