কুলাউড়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

- Advertisements -

মৌলভীবাজারের কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে লোয়াইউনি চা বাগান এলাকায় কুলাউড়া থেকে ছেড়ে যাওয়া বাস চাপায় মোটর সাইকেল আরোহী বুলবুল আহমদ ও ফখর উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি চা বাগান এলাকায় বিকেল সাড়ে ৪ ঘটিকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হলে বুলবুল আহমেদ ও ফখর উদ্দিন নামের ২ জন গুরুত্বর আহত হন।

Advertisements

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত একজনের বাড়ি কুমিল্লা ও অপরজনের ব্রাহ্মণবাড়িয়া। তারা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

Advertisements

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জানান, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5dg0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন