ঘন কুয়াশা: বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

- Advertisements -
রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও তিন চাকার মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো চারজন। তবে, তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুর গামী তিন চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

মূলত ঘন কুয়াশার কারণে কোচটি মাহেন্দ্রর মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর তিন যাত্রী মারা যান। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

Advertisements
Advertisements
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মাহেন্দ্রকে চাপা মেরে কোচটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d27w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন