রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আপনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ মামুন ফরাজী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজিত ছেলে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল জানান, ফার্মগেট এলাকায় একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আক্কাস আলী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আহত ওই সিএনজি চালককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
