বিপিএলের চট্টগ্রাম পর্বের সব ম্যাচ সিলেটে হবে

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: সিলেট, চট্টগ্রাম, মিরপুর—বরাবরের মতো এই তিন ভেন্যুতেই এবারের বিপিএলও আয়োজনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিসিবি দুই ভেন্যুতে বিপিএল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এবারের বিপিএল হচ্ছেই না।

চট্টগ্রামে বিপিএল না হওয়ার ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেছেন, ‘দুই ভেন্যুতে ম্যাচ নিয়ে আসতে হচ্ছে। চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখিত।’ ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে বিপিএলের ম্যাচ।আগের মতো ১৫ জানুয়ারি থেকেই ঢাকা পর্ব শুরু, ফাইনাল ২৩ জানুয়ারি।

Advertisements

গতকাল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আজ সাধারণ ছুটি। গতকাল সিলেট স্টেডিয়ামে বিপিএলে যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই দুইটা ম্যাচ স্থগিত করা হয়েছে। বিসিবি দুই দফা সূচি পরিবর্তনের পর নতুন সূচি অনুযায়ী ৪ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে হবে সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স এই দুই ম্যাচ।

Advertisements

আগামীকাল নতুন বছরের প্রথম দিন ও পরশু সিলেট স্টেডিয়ামে সূচি অনুযায়ী যে চার ম্যাচ হওয়ার কথা, সেগুলো হবে। আর ৫ জানুয়ারি থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর কথা। পুরো চট্টগ্রাম পর্বের ম্যাচ এখন হবে সিলেটে। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এ মুহূর্তে শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cwpw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন