মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো শিশু রাজের

- Advertisements -

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুলাউড়া গ্রামের ৬ বছরের শিশু রাজ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জ পিসির বাড়ি যাওয়ার পথে রাজ এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

কুলাউড়া গ্রামের রিপন বর্ধনের ছেলে নিরব বর্ধন রাজ (৬) রোববার বিকেলে বাড়ি থেকে তার পিসিসহ ৫ জন এক সিএনজি গাড়িযোগে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে মোমিনছড়া চা-বাগান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisements

এতে সিএনজি গাড়ির যাত্রী শিশু রাজ গুরুতর ও অন্যান্যরা আহত হন।পরে আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণ করে।

Advertisements

জানা যায়,শিশু রাজ শিবির রোডের অগ্রদূত চাইল্ড কেয়ার হোমের ১ম শ্রেণির ছাত্র ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lke9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন