রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

- Advertisements -

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাশেদ (২৮) নামে এক জন নিহত হয়েছেন। নিহত রাশেদ রঙমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করতেন। রাশেদের দুই সন্তান রয়েছে।

Advertisements

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারওয়ানবাজার ও সাতরাস্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dnr1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন