বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

- Advertisements -

বগুড়ায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের তিনমাথা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোহরা বেওয়া (৯০) পুরান বগুড়া এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী। তিনি ওই এলাকায় লোহার সামগ্রী কুড়ানোর কাজ করতো।

Advertisements

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর বেলা রেল লাইনের পাশ দিয়ে হাটছিলেন জোহরা বেওয়া।

Advertisements

এসময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6r6f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন