ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই ব্যবসায়ীর

- Advertisements -

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মৎস্য ব্যবসায়ী নিহত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৫)। দুইজনই পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন।

এই ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী নিপু (৩৭)। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ যাওয়ার পথে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sgw2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন