স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত

- Advertisements -

গাজীপুরের কালিয়াকৈর উপজেল সফিপুর তিন নাম্বর গেট এলাকায় সামিউল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকালে অটোরিকশাযোগে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

Advertisements

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর তিন নাম্বর গেট এলাকায় বুধবার সকালে অটোরিকশা যুগে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় পিছন থেকে সামিউল পরিবহন নামে একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।

সালনা হাইওয়ে থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ওই ঘটনায় বাসটি আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nhy5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন