অভিনেতা তারিকুজ্জামান তপনের দাফন সম্পন্ন

- Advertisements -
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর আফতাবনগরে জানাজা শেষে অভিনেতা তারিকুজ্জামান তপনের মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। জেলার ধনবাড়ী উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে তার।
এমনটা জানিয়েছেন অভিনেতার ভাতিজা মান্নান শফিক। এর আগে শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে  মারা যান তারিকুজ্জামান তপনে।
তার বয়স হয়েছিল ৬০ বছর। তারিকুজ্জামানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

এর আগে তারিকুজ্জামানের ক্যানবসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পরিবার।

Advertisements
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তিও করা হয়েছিল। 

একসময় ছোটপর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি।

তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’। এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fk5b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন