বলিউডে বরাবরই ‘পুরুষতন্ত্র’-এর কথা শোনা যায়। বিভিন্ন সময়ে অনেক অভিনেত্রীই এর বিরুদ্ধে কথা বলেছেন।
‘শেরশাহ’-এর নায়িকা মনে করেন, সময় এসেছে এ নিয়ে মুখ খোলার। তিনি বলেন, ‘মেয়েদের ভালো কমেডি চরিত্র না পাওয়াটা হতাশার। পরিচালকদের সে কথা মুখ ফুটে বলতে হবে যে, আমরা আরও বেশি কিছু চাই। আমি হয়তো সেটাই করবো এরপর থেকে। ’
কমেডি চরিত্রে অভিনয় সহজ নয়, মানেন কিয়ারা। তার মতে, এমন চরিত্রে অভিনয় করতে হলে সবচেয়ে জরুরি নিঁখুত টাইমিং, সে কথাও মনে করাতে ভোলেননি অভিনেত্রী। ‘গুড নিউজ’-এ অক্ষয় কুমার ও দিলজিৎ দোশাঞ্জের কাছ থেকে এবং ‘ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরিয়ান, রাজপাল যাদবদের কাছ থেকে কমেডি অভিনয়ের খুঁটিনাটি শিখতে পেরেছেন বলেও জানান কিয়ারা।
