হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান

- Advertisements -

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ব্যক্তিত্ব ও পরিচয় রক্ষার জন্য মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি একাধিক দেশি ও আন্তর্জাতিক ই‑কমার্স প্রতিষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, অভিযোগ করে যে তার অনুমতি ছাড়াই তার নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন‑এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কার্তিকের সম্মতি ছাড়াই তার ছবি ও পরিচয় ব্যবহার করে টি‑শার্ট, মগসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। আরও গুরুতর হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার ‘ডিপফেক’ ভিডিও তৈরি করে বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে, যা তার গোপনীয়তা এবং প্রচারের অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন অভিনেতা ও তাঁর আইনজীবী।

কার্তিকের আইনজীবী বীরেন্দ্র সারাফ জানিয়েছেন, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবং কার্তিকের পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহার রোধ করতে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে যাতে ভবিষ্যতে কোনো পক্ষ তার ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। পাশাপাশি অননুমোদিতভাবে এসব কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

এই মামলার প্রথম শুনানির দিন ৯ এপ্রিল মুম্বাই হাইকোর্টে নির্ধারিত হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ajwo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন