English

26 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলছে আগামি ১৩ মার্চ

- Advertisements -

বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় এক বছর পর, আবাসিক হল খুলতে একমত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। আগামি ১৩ মার্চ থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল। এতে অগ্রাধিকার পাবে, মাস্টার্সের শিক্ষার্থীরা। তারপর অনার্স শেষ বর্ষ এবং পরে পর্যায়ক্রমে অন্যরা।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই।

এছাড়াও সভায়, শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ak22
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

একটিও আসন পায়নি জাতীয় পার্টি

নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয়ী এনসিপি

এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর