English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

গাজীপুরে নতুন করোনা আক্রান্ত ১২৪

- Advertisements -

গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮৫১ জনে। শুক্রবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১২৪ জনের মধ্যে গাজীপুর সদরে ৭৫ জন, কালিয়াকৈরে ১৮ জন, কাপাসিয়ায় ৮ জন, শ্রীপুরে ২৩ জন। জেলার কালীগঞ্জ উপজেলায় এ সময়ের মধ্যে কেউ আক্রান্ত হননি।

সূত্র আরো জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ্ হয়েছেন ৮ হাজার ১০৪ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৭৩ জন। সর্বশেষ ৭৩ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১৯ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/anns
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন