শিল্পী সমিতির ইফতার মাহফিলে নানা প্রজন্মের তারকাদের মেলা

- Advertisements -

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি ইফতার মাহফিলের আয়োজন করেছে। আজ শুক্রবার (২২ এপ্রিল) মগবাজার কনভেনশন হলে আয়োজিত হয় এই ইফতার। সেখানে উপস্থিত ছিলেন নানা প্রজন্মের তারকারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য চলচ্চিত্রাভিনেতা আলমগীর। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে অংশ নিতে দেখা গেছে কিংবদন্তী অভিনেত্রী শবনমকে।

ইফতার অনুষ্ঠানের আগে লিখিত বক্তব্য পাঠ করেন শবনম। জানান, ‘জীবনে অনেক অপ্রাপ্তি থাকলেও বহুদিন পর সিনেমার মানুষের কাছে এসে যে ভালোবাসা পেয়েছি, তাতে চিরঋণী আমি।’

Advertisements

১৯৯৯ সালে কাজী হায়াতের পরিচালনায় ‘আম্মাজান’ ছবির পর গত ২৩ বছরে আর কোনো সিনেমায় দেখা যায়নি শবনমকে। এ বিষয়টি নিয়েও এসময় কথা বলেন শবনম। জানান, কাজী হায়াতের ‘আম্মাজান’ এর পর আর কোনো চলচ্চিত্রে উপযুক্ত চরিত্রের অভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি। এরইমধ্যে চলচ্চিত্রে দেখা দেয় গভীর সংকট। এমনাবস্থায় অভিনয়ের ইচ্ছে পোষণ করলেও ভালো চিত্রনাট্যের অভাবে আর তা হয়ে ওঠেনি।

এসময় আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, ‘প্রায় দুই যুগ সিনেমার বাইরে, তারপরও আপনারা আমাকে মনে রেখেছেন, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে এসময় গুণী এই অভিনেত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরুন। আমাদের ভুল শুধরে দিন।’

আজ ইফতারে চমক হিসেবে ছিলেন অভিনেতা মাহমুদ কলি।

Advertisements

এদিন ইফতার অনুষ্ঠানে বসে তারার মেলা। চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, অমিত হাসান, অনন্ত জলিল, বর্ষা, নিপুণ, কেয়া, সাইমন, নিরব, ইমনসহ চলচ্চিত্রের অসংখ্য তারকাকে দেখা যায়।

শিল্পীরা ছাড়াও সমিতিতে হাজির ছিলেন চলচ্চিত্রের অন্যান্য অঙ্গনের মানুষদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bhvo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন