শিবগঞ্জে নিসচা শাখার আয়োজনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

- Advertisements -

বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অসহায়, গরীব, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Advertisements

রবিবার বিকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা কার্যালয়ে, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও বগুড়া জেলা যুবসংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়।

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, বগুড়া জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক শেখ ফজলুর বারী, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনূর ইসলাম, নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, মিজানুর রহমান, দুলাল, শরিফুল ইসলাম প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bjpk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন