ক্রমেই বাড়বে তাপমাত্রা

- Advertisements -

শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

Advertisements

আগামী তিনদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

এছাড়া আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ ২০ ও ২১ ফেব্রুয়ারির (রোব ও সোমবার) দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে আবহায়া অধিদপ্তর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bnan
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন