কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন

- Advertisements -

সালাম মাহমুদ: পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের সাথে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এর এক মতবিনিময় হোটেল কল্লোল এ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

Advertisements

মতবিনিময়ে অংশগ্রহণকারী পাঁচ সংগঠন হল কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক), বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ অফিসার্স এসোসিয়েশন।

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এর পরিচালক-তথ্য আমিরুল মোমিনিন মানিক এর সভাপতিত্বে ও সালাম মাহমুদ এর সঞ্চালনায় এ সভায় বক্তব্য প্রদান করেন, কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন এর সভাপতি আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক মুকিম খান, হামদর্দের বিক্রয় ও বিপণন বিভাগের উপ-পরিচালক (মেডিক্যাল) ডা. আবু তৈমুর চৌধুরী, সাংবাদিক হাফিজ রহমান প্রমুখ। মতবিনিময় সভায় আলোচনার ভিত্তিতে পাঁচটি সংগঠনের সাথেই হামদর্দের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jtje
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন