টানা ৬ দিনের ছুটি মিলতে পারে এবারের ঈদে

- Advertisements -

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। আর ৬ দিন না হলেও অন্তত ৫ দিন ছুটি নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এক মাস সিয়াম সাধনার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

Advertisements

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেই ছুটির তালিকা করেছে সরকার।

সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তার পরের দিন আবার ১৪ এপ্রিল (রোববার); নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে অন্তত ৫ দিন টানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

Advertisements

তবে, ২৯ রমজান ধরে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৯ এপ্রিল (মঙ্গলবার) যদি ছুটি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c31v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন