দিনাজপুরের চিরিরবন্দরে ভটভটির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

- Advertisements -

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভটভটির ধাক্কায় আহাদ হোসেন (১২) নামে কিশোর নিহত হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে গরুর হাটের সামনে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের গোলাবাকালি পাড়ার পল্লী চিকিৎসক জিকরুল হকের ছেলে।

Advertisements

পরিবারের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, ‘বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বাবার জন্য রানীরবন্দরে ইফতার নিয়ে যাচ্ছিল আহাদ।

পথিমধ্যে রানীরবন্দর গরুর হাটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টায় সে মারা যায়।

Advertisements

পরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/c67l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন