মহাখালীতে আগুন, আতঙ্কে দড়ি বেয়ে নামছেন অনেকে

- Advertisements -

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। এ ঘটনায় ভবনে থাকা অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ১৪ তলার ওই ভবন থেকে দড়ি বেয়ে নিচে নামছেন।

Advertisements

এর আগে, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ ওই ভবনে আটকা রয়েছে। আটকা পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0e9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন