কক্সবাজারে দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ প্রকৌশলীর

- Advertisements -

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। শুক্রবার রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ঘটনাস্থলে যান। তিনি রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

Advertisements

তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়।

এতে মাথা তেতলা ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রুবেল ঘটনাস্থলে প্রাণ হারান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তুলাতলী হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

জানা গেছে, নিহত গিয়াস উদ্দিন রুবেল প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ, রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক।

Advertisements

এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকা-ে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া নেমে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ck4f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন