১৭ এপ্রিল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

- Advertisements -

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়।

Advertisements

শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুর রহমান খান বলেন, প্রতি বারের মতো এবারও যাত্রীদের নিরাপত্তায় আমাদের প্রস্তুাতি গ্রহণ করা হবে। আমরা দ্রুতই সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে বিশেষ ফোর্সের ব্যবস্থাও থাকবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cmo0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন