ডুমুরিয়ায় নিসচা’র নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: যত গতি,তত ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচির ৩য় দিন ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে পালিত হয়।

Advertisements

২৯-৩-২৫ শনিবার সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং নিরাপদ ঈদ যাত্রার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট জাহিদ হাসান সহ সঙ্গীও ফোর্স, ডুমুরিয়া উপজেলা শাখা উপদেষ্টা অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার ,সভাপতি খান মহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামনায়ন,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান,কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ, মোঃ হুসাইন খান,এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী,গোপাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cmv1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন