করোনা পজিটিভ শ্রুতি হাসান

- Advertisements -

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। রোববার (২৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেনিএ অভিনেত্রী নিজেই।

করোনাভাইরাস থেকে নিজে নিরাপদ রাখতে সব ধরনের বিধিনিষেধ মেনে চলেছেন শ্রুতি হাসান। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘সমস্ত বিধি-নিষেধ মানার পরও কোভিডের কবলে পড়েছি। ধীরে ধীরে সুস্থ হওয়ার দিকে এগুচ্ছি। খুব তাড়াতাড়ি কাজে ফিরব বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’

Advertisements

অভিনয়-গানে পারদর্শী শ্রুতির এই পোস্টে মন্তব্য করেছেন বলিউড পরিচালক-প্রযোজক সিদ্ধার্থ মালহোত্র, অভিনেত্রী সোফি চৌধরী, নম্রতা শিরোদকারসহ অনেকে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisements

শ্রুতিকে সর্বশেষ ‘লাবাম’ সিনেমায় দেখা গেছে। পলিটিক্যাল-থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো রয়েছেন বিজয় সেতুপাতি, জগপতি বাবু প্রমুখ। এছাড়া প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cofr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন