দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

- Advertisements -

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ আদেশ দেন।

Advertisements

গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সেই সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান ও শাহরিয়ার কবিরসহ ছয়জন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

Advertisements

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় ১ জন নিহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/szjo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন