শাকিব খানের মামলায় রহমত উল্লাহর নামে সমন

- Advertisements -

চাঁদা দাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন নায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলাটি করেন শাকিব খান। আদালত তার জবানবন্দি গ্রহণ করে  মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

Advertisements

এর আগে এদিন সকাল সোয়া ১১ দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শাকিব খান।

জানা গেছে, এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Advertisements

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান। তার দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/90rf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন