আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

- Advertisements -

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ কথা জানিয়েছেন।তিনি বলেন, ‘যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।’

Advertisements

ফলে জুলাই-আগস্টে গণহত্যা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো।

ঈদের পরপর আরও তিন-চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান চিফ প্রসিকিউটর। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে বলেও জানান তাজুল।

Advertisements

দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব কিনা- এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tljj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন