বগুড়ার গাবতলীতে ঘর নির্মাণ নিয়ে ছেলের সঙ্গে হাতাহাতি, প্রাণ গেল বাবার

- Advertisements -

বগুড়ার গাবতলী উপজেলায় ঘর নির্মাণকে কেন্দ্র করে টুকু মিয়ার (৩২) সঙ্গে হাতাহাতি করতে গিয়ে প্রাণ হারলেন তার বাবা তারাজুল ইসলাম (৫৫)। আজ বৃহস্পতিবার উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে তারাজুল ইসলাম ছেলের কাছ থেকে আলাদা থাকতে বসতভিটায় ঘর নির্মাণ করছিলেন। কিন্তু তার ছেলে টুকু মিয়া তাকে বাধা দেন। তারাজুলের বোন তারা বানু (৫৮) তার ভাতিজা টুকুর পক্ষ নেন। পরে বাবা-ছেলের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। ওই সময় তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম জানান, বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে পিতার আকস্মিক মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cp16
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন