আইপিএলে যোগ দেওয়ায় পিএসএলে নিষিদ্ধ শানাকা

- Advertisements -

শাস্তির মুখে পড়তে পারেন—এমন আশঙ্কা কদিন ধরেই করা হচ্ছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ককে এক বছর নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল শানাকার। কিন্তু দলটির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দেন। এক কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিসিবি।

পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শানাকা একক সিদ্ধান্তে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

পিসিবি মনে করে, তার এই পদক্ষেপ খেলোয়াড় নিবন্ধন এবং ত্রিপক্ষীয় চুক্তি—উভয়েরই স্পষ্ট লঙ্ঘন। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৭ পিএসএলে অংশ নিতে পারবেন না শানাকা।

কদিন আগে জিম্বাবুয়েন পেসার ব্লেসিং মুজারাবানিকে পিএসএলে দুই বছর নিষিদ্ধ করে পিসিবি। মুজারাবানির ইসলামাবাদ ইউনাইটেডে খেলার কথা থাকলেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, মুজারাবানির মতো শানাকাকেও দুই বছরের নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল পিসিবি। কিন্তু তিনি ক্ষমা চেয়ে আবেদন করায় তার শাস্তির মেয়াদ কমানো হয়েছে।

শানাকার এক বিবৃতিতে বলেছেন, ‘পিএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি পাকিস্তানের জনগণ, পিএসএলের ভক্ত এবং ক্রিকেট বিশ্বের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

আমার কর্মকাণ্ডে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি অনুধাবন করতে পারছি। লাহোর কালান্দার্সের একনিষ্ঠ ভক্তদের বলতে চাই—আপনাদের আশাহত করার জন্য আমি সত্যিই দুঃখিত।’

পিএসএল বাদ দিয়ে আইপিএল বেছে নিলেও এখন পর্যন্ত দর্শক হিসেবে সময় কাটছে ৩৪ বছর বয়সী শানাকার। তার দল রাজস্থান রয়্যালস এরই মধ্যে ছয় ম্যাচ খেলে ফেললেও তাকে কোনো ম্যাচেই মাঠে নামানো হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bsc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন