আইপিএলে সাকিব-লিটনদের কলকাতার ম্যাচসূচি প্রকাশ

- Advertisements -

নাসিম রুমি: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৩১ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বনাম ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির এবারের আসর।

Advertisements

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। তাদের দল কেকেআরের প্রথম ম্যাচ পহেলা এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে।
সব ফ্র্যাঞ্চাইজির মতো কলকাতাও ঘরের মাঠে সাতটি এবং বাইরের মাঠে সাতটি ম্যাচ খেলবে। গ্রুপ ‘এ’-তে কেকেআরের সঙ্গে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। ১ এপ্রিল মোহালিতে প্রথম ম্যাচের পর ৬ এপ্রিল ঘরের মাঠ ইডেনে কোহলির আরসিবির মুখোমুখি হবে কেকেআর।

৯ এপ্রিল কলকাতার প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাট। আর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ইডেনে মুখোমুখি কেকেআর। এক দিন পরেই ১৬ এপ্রিল কলকাতা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে মুম্বাইয়ের। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা দিল্লির মাঠে। ২৩ এপ্রিল আবার ঘরের মাঠে খেলবে কলকাতা। এই ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tb1q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন