ঈদের দিনেও ব্যাট হাতে নেমে পড়লেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি: ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুরাতে ঈদ পালন করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের বাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন সাকিব।

সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।

Advertisements

এরপর বন্ধুদের সাথে মাগুরায় ঘুরে বেড়ান সাকিব। সেখানেই নির্জন খোলা জায়গায় সারি সারি গাছের মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিল। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে যান সাকিব। অল্প কিছুক্ষণ ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করেছেন তিনি।

Advertisements

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qlyf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন