ছেলে অসুস্থ থাকায়, ম্যাচ না খেলেই দুবাই যাচ্ছেন শোয়েব মালিক

- Advertisements -

শোয়েব মালিককে তৃতীয় ম্যাচে পাচ্ছে না পাকিস্তান। একমাত্র ছেলে সন্তান অসুস্থ থাকায় ম্যাচ না খেলেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এই অলরাউন্ডার।
সোমবার ( ২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস।

Advertisements

আজ দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে৷ টানা দুটি ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে সফরকারীরা।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা আগামীকাল সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তারা দুবাই হয়ে ফিরবে দেশে। আর টেস্ট দলের সদস্যরা ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e5gw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন