বাবর হয়তো নাহিদের মুখোমুখি হতে চাইবে না: হার্ডি

- Advertisements -

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা দুর্দান্ত ফর্মে রয়েছেন। দেশের জার্সিতে যেমন, তেমনি ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের ছাপ রেখে চলেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পাঁচ ম্যাচে মাত্র ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট তুলে নিয়ে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি, আর সেই জয়ের অন্যতম নায়ক নাহিদ।

ফাইনালের পর তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সতীর্থ অ্যাডন হার্ডি প্রশংসা করে বলেন, নাহিদ খুব অল্প সময়ের প্রস্তুতি নিয়েও অসাধারণ গতিতে বোলিং করেছেন। করাচিতে ১৫১ কিমি গতির বল ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও উল্লেখ করেন তিনি।

Advertisements

এদিকে সামনে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সেই প্রসঙ্গ টেনে হার্ডি মজার ছলে বলেন, পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম হয়তো নাহিদের মুখোমুখি হতে চাইবেন না। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার কথাও তুলে ধরেন তিনি। হার্ডি আরও বলেন, নাহিদের মতো প্রতিভাবান পেসার বিশ্বের যেকোনো লিগেই সহজেই জায়গা করে নিতে পারবেন।

Advertisements

পিএসএলের এবারের আসরের আগে নিলাম থেকে ৬০ লাখ রুপিতে নাহিদকে দলে নেয় পেশোয়ার। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন । ম্যাচ শেষে তার অনুভূতি, ‘আমি এটি সত্যিই উপভোগ করলাম। গত বছর আমি এসেছিলাম কিন্তু খেলিনি। এ বছর আমি এসেছি এবং এটি সত্যিই উপভোগ করেছি। আমি কেবল আমার পরিকল্পনাটি বাস্তবায়ন করতে এবং দলের জন্য একটি প্রভাবশালী পারফরম্যান্স করতে চেয়েছিলাম। আমি আমার পারফরম্যান্স ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি, তাই আমি খুশি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cqev
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন